সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:30 AM, November 2, 2023
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তবে তাদের আরেকটি পরিচয় হচ্ছে তারা প্রাক্তন স্বামী-স্ত্রী। তবে প্রাক্তন হলেও নাগার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছেন সামান্থা।
প্রায় ৭ বছর প্রেমের পর ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েন নাগা-সামান্থা। যদিও সেই বিয়ে ৪ বছরের বেশি টেকেনি। ২০২১ সালে ডিভোর্সের পথে হাঁটেন তারা।
এদিকে তাদের সম্পর্কে ঘিরে এখনও অনুরাগীদের কৌতূহল এতটুকু কমেনি। এমনকি বিভিন্ন সময় এই জুটির আবারও এক হওয়া নিয়ে ডালপালা মেলেছে নানা গুঞ্জন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সামান্থা বলেন, পোষ্যের জন্যই নাগার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছি। এর বেশিকিছু নয়। তাই সে তার ব্যক্তিজীবনে কী করবে তার বিষয়। আর আমাকে কে কীভাবে গ্রহণ করছে সেটাও তার বিষয়।
কয়েক সপ্তাহ আগেও ইন্ডাস্ট্রিতে কানাঘুষা শোনা যায়, তিক্ততা ভুলে ফের নাকি কাছাকাছি আসছেন নাগা চৈতন্য ও সামান্থা। অন্যদিকে শোভিতার সঙ্গেও প্রেমের গুঞ্জন রয়েছেন নাগার।
তবে জল্পনা-কল্পনা যাই হোক, এই তিন তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা কম হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু শাড়ি পরা ছবি শেয়ার করেন শোভিতা। যে ছবিগুলোতে লাইক দেন সামান্থা। প্রতিক্রিয়া জানাতে পিছিয়ে থাকেননি নাগা চৈতন্যও।
তবে সামান্থা তার প্রাক্তনের নতুন প্রেমিকাকে মেনে নিলেও শোভিতা এখনও মানতে পারেননি। আর এতেই বেঁধেছে বিপত্তি। অনেকেই নেতিবাচক সমালোচনা করছেন তার। তবে এখন এটাই দেখার পালা আদৌ শোভিতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন কি না নাগা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 130
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
