সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:00 PM, November 4, 2023
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার ও অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে জরুরি আলোচনায় বসেছিলেন পাকিস্তান ক্রিকেটের প্রধান জাকা আশরাফ। গদ্দাফি স্টেডিয়ামে দুই জনের শ্বাসরুদ্ধকর বৈঠকের কথা জানায় পাকিস্তানি গণমাধ্যম।
যেখানে বলা হয়, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ার উল-হক-কাকরের সঙ্গে দেখা করার পরের দিনই পিসিবি প্রধান আশরাফের সঙ্গে বৈঠক করেছেন আফ্রিদি। তবে তাকে বোর্ডের কোনো পদে আনা হবে কি না সেটা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, আফ্রিদি এবং আশরফের মধ্যে বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। সামনের দিনগুলোতে দলকে কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে দুই জনের মাঝে। এছাড়া তৃণমূল স্তর থেকে ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করা কথা জানায়।
শহিদ আফ্রিদি কিছু দিনের জন্য পাকিস্তান দলের প্রধান নির্বাচক হয়েছিলেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমাকে প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন। আমি তার সঙ্গে দেখা করি। তিনি তরুণ ক্রিকেটারদের তুলে আনার ব্যাপারে আগ্রহী। আমাকে বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন তিনি। আমি সময় চেয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই মুহূর্তে পাকিস্তানের একটা পরিকল্পনা প্রয়োজন। সেটা নেই বলেই এখন ভালো ফল করতে পারছে না তারা।’
আফ্রিদিকে কোন দায়িত্ব দেয়া হবে, তা পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। সূত্রের খবর, আফ্রিদি যে ধরনের ভাবনার কথা বলেছেন তা বোর্ড প্রধান আশরফের পছন্দ হয়েছে। তিনি প্রশংসা করেছেন। তবে কিছু দিন আগেই আফ্রিদি বোর্ডের সমালোচনা করেছিলেন। তারপর আশরফের সঙ্গে তার এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
