সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:50 PM, November 4, 2023
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুতে শোকাহত দেশের শোবিজ অঙ্গন। প্রিয় সহশিল্পীর এমন বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন তারকারা। তাদেরই একজন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা।
হিমুর মৃত্যুতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, যদি কারও মানসিক স্বাস্থ্য খারাপ হয়, তাহলে দয়া করে দোষারোপ করবেন না। যদি হাজার বার ধসে পড়ার পরেও যদি কারও এমন হয়, তাহলে তাকে বিচার করা কঠিন হয়ে যায়। মানুষের চলে যাওয়ার সময়, সব সময় প্রকট হয়ে দেখা দেয় না।
তিনি আরও লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেছে দয়া করে তাকে খারাপ বা দোষী মনে করবেন না। বিশ্বাস করুন, তারা ইতোমধ্যে পৃথিবীকে আবর্জনার মতো অনুভব করে। আমার আত্মা শোকে কাঁদছে। হুমায়রা আপু, তোমার আত্মার শান্তি কামনা করছি।
ভাবনার সেই পোস্টে একমত পোষণ করেছেন ভক্ত-অনুরাগীরা। হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রীকে বিভিন্ন সান্তনা দেওয়ারও চেষ্টা করেছেন তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরায় নিজ ফ্ল্যাট থেকে হিমুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার কথিত প্রেমিক রুফিকে আটক করা হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
