সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:37 PM, November 4, 2023
বিনোদন ডেস্ক:
তারকাদের সংসার ভাঙনের খবর নতুন কিছু নয়। মাঝে মধ্যেই দেখা যায় নানান ইস্যুতে ঘর ভেঙে যায় তাদের। এবার অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে বাজছে ভাঙনের সুর। তবে কি সত্যি ভাঙতে বসেছে আই তারকা দম্পতির সংসার? এমন প্রশ্ন যেন রহস্যের জোগান দিচ্ছে নেটিজেনদের মনে।
শাশুড়ি আর ননদের সঙ্গে তার সম্পর্কের তিক্ততার কথা অনেকবারই শোনা গেছে। এবার শোনা গেল অভিনেত্রীর বিশেষ দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর। যার সূত্র ধরে গুঞ্জন উঠেছে, শ্বশুরবাড়ির সঙ্গে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বরিয়ার।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, গত ১ নভেম্বর ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিন ছিল। প্রতিবছর স্ত্রীর বিশেষ এই দিনে অভিষেক সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করেন। কিন্তু এবার তেমন কিছুই করতে দেখা যায়নি এই অভিনেতাকে। চলতি বছর ঐশ্বরিয়ার জন্মদিনের উদযাপন ছিল একেবারেই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশ্বরিয়ার পাশেও দেখা যায়নি অভিষেককে।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনসঙ্গিনীর একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। যার ক্যাপশনে কোট করে লিখেছেন মাত্র দুটি শব্দ, ‘শুভ জন্মদিন’।
যা দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। একই সঙ্গে নানান প্রশ্ন তুলেছেন তারা। অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের সুতো আদৌ ছিঁড়ে গেছে কিনা? যদিও নেটিজেনদের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনীয় কখনোই মনে করেননি তারা। তাই এই বিষয় নিয়েও মুখ খোলেননি।
ভারতীয় সংবাদমাধ্যম আরও থেকে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বচ্চন পরিবারের অন্দর মহলে চলছে শাশুড়ি-বৌয়ের গৃহযুদ্ধ, যা একে অপরের প্রতি অসন্তোষ রীতিমতো বাড়িয়ে দিয়েছে।
শুধু শাশুড়ি জয়া বচ্চনই নন, কয়েকদিন আগে এক টিভি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বভাব নিয়ে সমালোচনা করেছেন ননদ শ্বেতা বচ্চন নন্দাও। সবশেষ স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, সবাইকে রেখে মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার জন্মদিন পালন অনেকের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এখন এটাই দেখার পালা অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের গুঞ্জনটি আদৌ সত্যি হয় কিনা?
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
