, ,

সিলেট নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত November 6, 2023, 07:03 PM
সিলেট নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ দফা দাবি বাস্তবায়ন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরধকারের অধিনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে সিলেট নগরীর বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার ( ৬ নভেম্বর ) দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সকালে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শেষে পিকেটিং করেছে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণভাবে সিলেটের মানুষ অবরোধ পালন করছে। অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করছে। আমাদের নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করছে। এই ফ্যাসিস্ট সরকারের পতনা হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।