সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:29 PM, November 7, 2023
জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ নভেম্বর) আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
আইনজীবী হিসেবে ব্যক্তিগত সুনামের দিক বিবেচনায় নিয়ে আগামির তিন সপ্তাহের জন্য তাদের জামিন দেয়া হয়। আগাম জামিনের মেয়াদ শেষ হলে বিচারিক আদালতে আত্নসমর্পণ করতে হবে। তবে এ জামিনের আদেশ অন্য আসামিদের আগাম জামিনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না বলেও আদেশে উল্লেখ করেন উচ্চ আদালত।
এ সময় আইনজীবীদের প্রশ্ন রেখে হাইকোর্ট বলেন, সমাজের বিভিন্ন ধরণের ঘটনা ঘটতে পারে। এর মধ্যে অনেকেই ভালো বার্তা দেন অনেকে খারাপ। তবে প্রধান বিচারপতির বাসায় হামলা বিচারবিভাগের হৃদপিণ্ডে আঘাত। জাতির অভিভাবকের বাসায় আক্রমণ খারাপ নাকি ভালো, এটি কি জাতির কাছে ভালো বার্তা দেয়? উত্তরে আইনজীবীরা বলেন, না দেয় না।
হাইকোর্ট আরও বলেন, আপনারা কোন কনডেম বার্তাও দেননি। উত্তর আমরা দিয়েছি। এ সময় আদালতকে নিরাপদ রাখতে এই প্রাঙ্গণের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা বেলা ১টার সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান।
এর আগে গতকাল সোমবার এ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 19
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
