সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:17 PM, November 9, 2023
বিনোদন ডেস্ক:
কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে এই নায়িকার সঙ্গে এক ছেলের বেশ কিছু ছবি ভাইরাল হয়।
যেখানে দুজনের খুনসুটি মুহূর্তগুলো ফুটে ওঠে। এমনকি ওই ছেলের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা মেলে। সে সময় আরটিভি নিউজকে ওই ছেলের সঙ্গে সম্পর্ক শুধুই বন্ধুত্ব বলে সম্বোধন করেন দীঘি। এছাড়া আর কিছুই নয়।
এমনকি ছবিগুলো প্রসঙ্গেও দীঘির ভাষ্য ছিল, আমরা তো লুকোচুরি করছি না। ছবিগুলো বন্ধু হিসেবেই তোলা। যেহেতু সে মিডিয়ার কেউ নয়, তাই আমি চাই তাকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনার সৃষ্টি না হোক।
এদিকে ওই নায়িকার সঙ্গে ছেলের ছবিগুলো নিয়ে অনেক সংবাদমাধ্যমেই সংবাদ প্রচার হয়েছে। যেখানে কিছু কিছু প্রতিবেদনে দীঘির সঙ্গে তরুণের ‘অন্তরঙ্গ’ ছবি প্রকাশ, এভাবেও শিরোনাম হয়েছে।
বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এই নায়িকা। তার কথায়, আমাদের ছবি নিয়ে কিছু জায়গায় সংবাদ হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। এতে করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
