সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:20 PM, November 10, 2023
বিনোদন ডেস্ক:
পশ্চিমবঙ্গের অনেক তারকাই রাজনীতির সঙ্গে জড়িত। তবে টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এখনও কোনো রাজনৈতিক দলে নাম লেখাননি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে রাজনীতি না করলেও চুরিচামারির কোনো খবর পেলে ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে রাজনীতির বিষয়ে মুখ খুলেছেন অঙ্কুশ। এ সময় তিনি জানান, যে দলেরই লোক হোক না কেনো অন্যায় দেখতে পেলেই সেটা ফাঁস করে দেবেন তিনি।
অঙ্কুশ হাজরা বলেন, আমি যে দলে গিয়েই রাজনীতি করি না কেন, আমি নিশ্চিত সেই দলই ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। কারণ, আমি তো আমার মতো চলব। আমার ওপর কাউকে দালালি মারতে দেব না। কোনো সময় যদি কোনো অন্যায় দেখতে পাই, সেটা যদি আমার দলের লোকও হয়, আমি ফাঁস করে দেব। দুই নাম্বারি দেখলেই সব বলে দেব। তাই আমাকে নিয়ে টানাটানি না করাই ভালো।
অভিনেতা আরও বলেন, আমি জানি না এমপি, এমএলএ কত বেতন পান! তবে তাদের সবই তো ফ্রি। আমি আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যে অর্থ রোজগার করি তাতেই খুশি। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন মাসে ৩০ হাজার রুপি আয় করতাম, হাতে পেতাম ২৬-২৭ হাজার রুপি। আমি কিন্তু সেটা দিয়েই সব চালিয়েছি। ওই অর্থে খুব আনন্দ নিয়ে ৩-৪ বছর কাটিয়েছি। তাই আমার কাছে চুরিচামারির খবর এলে আমি সব ফাঁস করে দেব।
রাজনীতি আমাকে দিয়ে হবে না উল্লেখ করে তিনি বলেন, আমি রাজনীতি বুঝি না। যেসব রাজনৈতিক দল আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। আমি এদের সঙ্গেও কথা বলি, ওদের সঙ্গেও কথা বলি। এদের পূজায়ও যাই, ওদের পূজায়ও যাই। এই স্পেসটা উপভোগ করি।
টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। কোভিড, আম্ফানের সময় বিভিন্ন স্থানে টাকা দিয়েছি। এজন্য আমাকে কোনো ফাইলে সই করতে হয়নি, কাউকে বলতে হয়নি। এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 16
Users Yesterday : 26
Users Last 7 days : 165
Users Last 30 days : 528
Users This Month : 528
Users This Year : 528প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
