সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:45 PM, November 12, 2023
বিনোদন ডেস্ক:
সালমান খানের ‘টাইগার থ্রি’র তর সইছে না অনুরাগীদের। সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকরা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। হলে ২৪ ঘণ্টা চলবে সিনেমাটি।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, রেবতী, আশুতোষ রানাসহ আরও অনেকে। সিনেমাটিতে অভিনয়ের জন্য কার পকেটে কত পারিশ্রমিক ঢুকল- জেনে নেওয়া যাক।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান অভিনয় করেছেন অবিনাশ সিং রাঠোর চরিত্রে। এ সিনেমায় অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি নিয়েছেন ভাইজান। অন্যদিকে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। তিনি অভিনয় করেছেন জোয়া হুমাইমি সিং রাঠোরের চরিত্রে। এ জন্য তাকে দিতে হয়েছে ১০ কোটি রুপি।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সিরিয়াল কিসার খ্যাত এ অভিনেতা নিয়েছেন ৭-৮ কোটি রুপি। কর্নেল সুনীল লুথরার চরিত্রে রয়েছেন আশুতোষ রানা। ৬০ লাখ রুপিতেই সাইন করেছেন তিনি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন রেবতী ও রণবীর শৌরী। তারা পারিশ্রমিক নিয়েছেন যথাক্রমে ৩৫ ও ৬০ লাখ রুপি। এতে আরও অভিনয় করেছেন ঋদ্ধি ডোগরা ও বিশাল জেঠওয়া। ঋদ্ধি নিয়েছেন ৩০ লাখ এবং বিশালকে দিতে হয়েছে ২০ লাখ রুপি।
‘টাইগার থ্রি’ ছবিতে গোপী আর্যর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রণবীর শৌরী। চরিত্রটির জন্য ৫০ লাখ রুপি নিয়েছেন। আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার থ্রি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
