সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:37 AM, November 12, 2023
বিনোদন ডেস্ক:
সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গান, সুর চুরির অভিযোগ নতুন কিছু নয়। এবার এই অস্কারজয়ী সংগীত পরিচালকের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে।
ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানটিকে নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমান। আর তা শুনে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।
জনপ্রিয় এই সংগীত পরিচালককে কটাক্ষ করে অনেকে লেখেন, মনটা জাস্ট ভেঙে গেল। এ আর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।
কেউ কেউ আবার লেখেন, সঠিক সুরে সঠিকভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই, তার তা এটা থেকে পাওয়া যাচ্ছে না। গানের আত্মাটাই নষ্ট।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর ও রনি স্ক্রুওয়ালা। ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
