সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:16 AM, November 14, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডে সালমান খানের সিনেমা মানেই দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা। প্রথমবারের মতো দীপাবলিতে মুক্তি পেল সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। প্রিয় তারকার সিনেমা দেখতে ব্যাপক উচ্ছ্বসিত সালমান ভক্তরা।
তবে ‘টাইগার থ্রি’ দেখতে এসে প্রেক্ষাগৃহে রীতিমতো তাণ্ডব ঘটালেন অনুরাগীরা। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে থানা-পুলিশ করতেও বাধ্য হন হল কর্তৃপক্ষ।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভাইজানের অনুরাগীদের উচ্ছ্বাসের ছবি দেখা গেছে। এবার সিনেমা হলের ভিতরে এমন দক্ষযজ্ঞ ঘটিয়ে সমালোচিত হলেন সালমান ভক্তরা।
মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে সলমন-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’ দেখতে এসে বাজি ফাটাতে শুরু করেন বেশ কয়েকজন অনুরাগী। পর্দায় সালমানের এন্ট্রিতেই মূলত বাজি ফাটানো হয়।
রকেট, তুবড়ি, রংমশাল— বাদ পড়ল না কিছুই। কিছু অনুরাগীর এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় হলের ভেতরে। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। অ্যাকশন দৃশ্যে সালমানকে দেখা মাত্রই শুরু হয়ে চিৎকার, সঙ্গে শব্দবাজি।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর নেটদুনিয়ায় ভাইরাল হতেই পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। ইতোমধ্যে এফআইআরও দায়ের করা হয়। পাশাপাশি ওই ভিডিও দেখে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।
তবে মোহন সিনেমা হলের অন্দরে বাজি পোড়ানোর ঘটনা নতুন কিছু তেমনটা নয়। ‘পাঠান’ মুক্তির পরও এই সেখানে এমন ঘটনা ঘটে। তবে এবার যেন অনুরাগীদের উচ্ছ্বাস ছিল একেবারেই লাগামছাড়া।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
