সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:37 AM, November 14, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ উঠেছে। ওই বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কী বিশ্বাস করে ভারতের ক্ষমতাসীন দল বাংলাদেশে কিছু করছে?
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বহুবার বলেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। আমরা শুধু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটের মাধ্যমে দেশটিতে আগামী সরকার নির্বাচিত হোক। এটাই আমাদের চাওয়া।
সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওই বৈঠকে মিলাররের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চিঠি পাঠিয়ে বাংলাদেশের দুই রাজনৈতিক দলকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু কীভাবে দুই দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত যখন বিএনপির অনেক নেতাকর্মী কারাগারে? অন্যদিকে সরকার বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে দায়িত্ব পালনের সময় পাঁচ সরকার কর্মকর্তা নিহত হয়েছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
মিলার বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নিচ্ছে না। এমনকি আমরা বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না। আমরা শুধু বাংলাদেশে একটি অবস্থা ও সুষ্ঠু নির্বাচন চাই।
এদিকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
