সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:20 PM, November 16, 2023
বিনোদন ডেস্ক:
বছরজুড়েই আলোচনায় থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অন্যদিকে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার আবদুল রাজ্জাক বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব। বেশ কিছুদিন ধরে বাবর আজমসহ দলের প্রত্যেকেরই সমালোচনা করছেন তিনি। এই দুজন দুই মেরুর বাসিন্দা হলেও, এবার একটি মন্তব্যকে ঘিরে খবরের শিরোনামে রয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে পিসিবির সমালোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে টেনে এনেছিলেন রাজ্জাক। আর এ নিয়ে বিতর্ক শুরু হতেও খুব একটা দেরি হয়নি। শেষ পর্যন্ত এ ঘটনায় ক্ষমাই চাইতে হলো সাবেক এই ক্রিকেটারকে।
এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তার নাম নিয়ে ফেলেছি।
জানা গেছে, সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়ার উদাহরণ টেনেছিলেন রাজ্জাক।
তিনি বলেছিলেন, আমি যদি ভাবি যে, ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তার পর সুন্দর সুন্দর বাচ্চা হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।
সাবেক এই ক্রিকেটার যখন এমন মন্তব্য করছিলেন, তখন তার পাশে ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুল। কিন্তু তারা রাজ্জাককে থামানোর চেষ্টাও করে উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে হাততালি দিয়েছেন।
যদিও পরে সেই ঘটনা নিয়ে আফ্রিদিও দাবি করেন, তিনি তখন রাজ্জাকের কথা বুঝতে পারেননি। আফ্রিদি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বাসায় ফেরার পর আমি ভিডিও ক্লিপ দেখেছি। বুঝতে পেরেছি রাজ্জাক ভুল বলেছে। যেহেতু সে ভুল বলেছে, আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পাঠাব।
শুধু তারা দুজনই নন, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করে গুল লেখেন, আবদুল রাজ্জাকের কথাকে সমর্থন করে আমি করতালি দিইনি। এটা নৈতিকভাবে ঠিক নয়। সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যিনি আলোচনার কোনো অংশই নন, তার নাম নেওয়া ভুল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
