সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:32 AM, November 16, 2023
বিনোদন ডেস্ক:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও। তার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর কড়া আইনি পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছিলেন তার ভক্ত-অনুরাগী থেকে বিনোদন জগতে তার সহকর্মীরাও।
সেই তালিকায় ছিলেন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকা। গত ১০ নভেম্বর ওই ভিডিওর নেপথ্যে থাকা অপরাধীদের ধরতে উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। দিল্লির নারী কমিশনের নোটিস পাঠানোর পর দায়ের করা হয় এফআইআর। এবার ওই ভিডিওর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বিহারের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের ধারণা, বিহারের ১৯ বছর বয়সি ওই কিশোরই নাকি প্রথম ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ওই কিশোরকে আরও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে পুলিশের।
এই ভিডিওর ঘটনায় গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় এফআইআর করেছিলে দিল্লি পুলিশ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রাশমিকা লিখেছিলেন, ‘আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে কথা বলতেও আমার খারাপ লাগছে। এই ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও। কোনো প্রযুক্তির যে এমন অপব্যবহার হতে পারে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে।
‘বিশেষ করে তাদের জন্য, যারা সব সময় ক্যামেরার সামনে থাকেন। আজ আমার পাশে আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা আছেন। কিন্তু স্কুল-কলেজেপডুয়া হিসেবে থাকাকালীন এমন ঘটনা ঘটলে আমি পরিস্থিতি সামলাতে পারতাম না। আমাদের সবার উচিত একজোট হয়ে এই বিষয় নিয়ে কথা বলা।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 26
Users Last 7 days : 150
Users Last 30 days : 513
Users This Month : 513
Users This Year : 513প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
