সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:41 PM, November 19, 2023
বিনোদন ডেস্ক:
রহস্যজনক মৃত্যু হয়েছে জনপ্রিয় মালয়ালাম অভিনেতা বিনোদ থমাসের। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৫। একটি হোটেলের চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অভিনেতার মরদেহ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেই এই ব্যাপারে প্রথম খবর পায় পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) এই ঘটনার কথা প্রকাশ করেন পুলিশ। ইতোমধ্যে মৃত্যু রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, কোত্তায়ামের পম্পেদি এলাকার কাছে একটি হোটেলের চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বিনোদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেই এই ব্যাপারে প্রথম খবর পায় পুলিশ।
তবে ওই গাড়িতে যে অভিনেতা রয়েছেন সেটা প্রথমে বুঝতেই পারেননি হোটেল কর্মীরা। তারা দীর্ঘ সময় ধরে দেখতে পান, ওই গাড়ির মধ্যে এক ব্যক্তি রয়েছেন। এরপরেই পুলিশে খবর দেন হোটেল কর্মীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেই গাড়ি থেকে বিনোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন। কিন্তু কী কারণে গাড়ির মধ্যে বিনোদের মৃত্যু হল, সেটা এখনও স্পষ্ট নয়।
ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিনোদের মরদেহ। রিপোর্ট হাতে পাওয়ার পরেই অভিনেতার মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা তদন্তকারী পুলিশ। তবে তদন্তকারীদের একাংশের ধারণা, গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণেই বিনোদের মৃত্যু হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, মালয়ালাম সিনেমার পরিচিত মুখ বিনোদ। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘জুন’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
