সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:06 PM, November 19, 2023
বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ধুম’ সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭। রোববার (১৯ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ভারতীয় গণমাধ্যমে সঞ্জয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা বনি কাপুর। সূত্র হতে জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয়। হাঁটতে গিয়ে হঠাৎ ঘামতে শুরু করেন তিনি। এরপর শরীর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মুম্বাইয়ের ককিলাবেন হাসপাতালে নেওয়া হয়।
সেখানে নিয়ে যাওয়া মাত্রই সঞ্জয়কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের প্রাথমিক অনুমান মর্নিং ওয়াকের সময়ই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়।
বলিউডের অন্যতম সেরা সিনেমা ‘ধুম-এক’। এই ফ্রাঞ্চাইজে জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, হৃত্বিক রোশনসহ বহু স্টার। মূলত ‘ধুম’ সিনেমা থেকেই থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে সঞ্জয়ের।
বিটাউনে শোনা যায়, শিগগিরই আসতে চলেছে ‘ধুম-চার’। এরই মাঝে আচমকাই মারা গেলেন সঞ্জয়। মাত্র ৫৭ বছর বয়সে এভাবে নির্মাতার চলে যাওয়া মেনে নিতে পারছে না সিনেপাড়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
২০০১ সালে ‘তেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন সঞ্জয়। এরপর ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমা দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপরই ‘ধুম’ ও ‘ধুম-তু’ সিনেমা নির্মাণ করেন সঞ্জয়। তবে ধুম থ্রি-তে ছিলেন না এই পরিচালক।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
