সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:00 PM, November 19, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তিন তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। মুক্তির পরেই বক্স-অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি।
মুক্তির আগে খুব একটা সিনেমার প্রচারণায় দেখা যায়নি টাইগার টিমকে। তবে বিশ্বজুড়ে ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে আসেন তারা।
সম্প্রতি সিনেমার প্রচারণায় একটি অনুষ্ঠানে হাজির হন টাইগার টিম। মুম্বাইয়ের সেই ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা যায় তাকে। তবে সেখানে সালমান এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে রীতিমতো বিস্মিত সবাই।
সিনেমা প্রচারণার ইভেন্টে ক্যাটরিনাকে তার ‘ডেজার্ট স্কার্ফ’টি উপহার দেন সালমান। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রায় প্রতিটি সিনেমাতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন তিনি।
এরপরই মূলত ইমরানকে চুমু দিয়ে বসেন সালমান। আর সেটা দেখেই দর্শকদের পাশাপাশি হতবাক ক্যাটরিনাও। অনুষ্ঠানে সালমান বলেন, যে সিনেমায় ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, সেটা কি হয়!
এই বলে সোজা ইমরানের দিকে এগিয়ে যান সালমান। ইমরানের দিকে তাকিয়ে অভিনেতা বলেন, সিনেমায় যদি ইমরান আতিশের রোলে না থাকত, তাহলে সেটা তো হয়েই যেত। ‘টাইগার থ্রি’-তে খলচরিত্রে দেখা গিছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠান কক্ষে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
