সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:47 PM, November 19, 2023
বিনোদন ডেস্ক:
দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে অভিনয়ে খুব বেশি একটা দেখা না মিললেও, শোবিজ অঙ্গনের নানান কর্মকাণ্ডে দেখা মেলে তার। এর পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি ফেরদৌসের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যদিও এখনও চূড়ান্ত কিছু জানাননি এ বিষয়ে। এবার ভক্তদের দিলেন নুতন খবর।
২৬ বছর ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। অভিনয়ের সব শাখাতেই ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকার বিচরণ।
২০১৮ সালে ঢাকায় মহরত হয়েছিল ‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমটি। জি এম ফারুকের পরিচালনায় এতে ফেরদৌসের সঙ্গে অভিনয় করেন সুইজারল্যান্ডের অভিনেত্রী সেলিন বেরান। মহরতের পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। আগামী বছরের শুরুতে এটি মুক্তি দিতে চান নির্মাতা।
এমন খবরে দারুণ খুশি ফেরদৌস। তিনি বলেন, লন্ডনে শুটিং করার অনুমতি পাওয়া কঠিন বিষয়। এ ছাড়া মাঝে করোনার কারণে অনেক দিন সিনেমার শুটিং বন্ধ ছিল। সব মিলিয়ে শুটিংয়ের জন্য চারবার লন্ডন যেতে হয়েছে। শেষ পর্যন্ত সিনেমাটি দর্শকের সামনে আসছে, এটা শুনে খুব ভালো লাগছে।
গল্পে দেখা যাবে, প্রবাসে বসবাসকারী এক বাঙালি ছেলে সেখানকার স্থানীয় এক মেয়ের প্রেমে পড়ে। মেয়েটি বিদেশি হওয়ায় এ বিয়েতে ছেলের বাবা রাজি হয় না। পরবর্তী সময়ে বাঙালি মেয়ে বিয়ে করে ছেলেটি। এরপর বিভিন্ন টানাপোড়েন দেখা দেয়।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটি সিনেমা। গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। আগামী বছর জাতীয় নির্বাচনের পর এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ‘যদি আরেকটু সময় পেতাম’ সিনেমার প্রিমিয়ার হবে লন্ডনে। সেখানেও উপস্থিত থাকবেন ফেরদৌস। বাংলাদেশের সঙ্গে একই সময়ে এটি লন্ডনেও মুক্তির পরিকল্পনা চলছে।
প্রসঙ্গত, তানভীর আহমেদের প্রযোজনায় ফেরদৌস-সেলিন বেরানের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন এলান ব্ল্যাক, সোনিয়া সুলতানা, লায়লা, গোলাম কবীর, নুরুল ইসলাম, হেলেন ইসলামসহ অনেকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
