, ,

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 12, 2023, 02:40 PM
জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) দুপুর একটার দিকে রওশন এরশাদ গণভবনে গিয়েছেন বলে জানিয়েছে জাতীয় পার্টির একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

প্রসঙ্গত, এবার কোনো আসন থেকে মনোনয়নপত্র তোলেননি রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদ। জিএম কাদেরের সঙ্গে বিরোধের জেরে নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন রওশনপন্থী নেতারা।