সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:44 AM, December 29, 2023
বিনোদন ডেস্ক:
মডেল ও অভিনেতা নিরব হোসেন। আজ থেকে নয় বছর আগে হুট করেই বিয়ের খবর জানান তিনি। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ঘরোয়াভাবে বিয়ে করেন তিনি। পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী কাসফিয়া তাহের চৌধুরীকে, তার ডাক নাম ঋদ্ধি। তবে এই বিয়ে মেনে নেননি তার শ্বশুর। কারণ ১০ মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেন দুজন।
পালিয়ে বিয়ে করার কারণে নিরবের শ্বশুর তার নামে অপহরণ মামলা ঠুকে দেন। বাধ্য হয়ে টানা ১৫ দিন পালিয়ে থাকতে হয় এই নব্য দম্পত্তিকে। ১৫ দিন পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তবেই প্রক্যাশে আসেন এই অভিনেতা।
গেল ২৬ ডিসেম্বর ছিল নিরব ও ঋদ্ধির বিয়ের নয় বছর পূর্তি। বিয়ের ১০ বছরে পা রেখেছেন তারা। বিয়ে নিয়ে গণমাধ্যমে স্মৃতিচারণ করে নিরব বলেন, বিয়ের পর একটু ভয় তো ছিলই। বিয়ে করে মামলা খেলাম। কি জানি কি হয়! কিন্তু ওই সময় ঋদ্ধি পাশে ছিলো। সাহজ জুগিয়েছে। তখন ওই সাহসটাই আমার জন্য বড় পাওয়া।
১০ বছরের এই সংসার জীবনে এরইমধ্যে দুজনের ঘর আলো করে এসেছে দুই সন্তান। দুই সন্তানকে নিয়ে দারুণ সংসার তাদের। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক ছবি শেয়ার করেন নিরব। সেখানে তার বেশিরভাগ ভক্ত ইতিবাচক মন্তব্য করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 138
Users Last 30 days : 489
Users This Month : 489
Users This Year : 489প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
