সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:54 PM, January 1, 2024
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকা ফুটানো, উচ্চ শব্দে গান বাজনা ও হইহুল্লোড় করে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উদযাপন করেছে অনেকেই।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে বনানী, রামপুরা, মহাখালী, বাড্ডা, শান্তিনগর, মোহাম্মদপুর, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির ছাদ থেকে ওড়ানো হয়েছে ফানুসও। এসব আতশবাজি ও পটকা ফোটানোর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ছোট পাখিসহ বেশ কিছু পোষা প্রাণী।
রাজধানীর কল্যাণপুরে বসবাসকারী ফারহান নামে এক স্কুল শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গতকাল রোববার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় আতশবাজির শব্দে তার পালিত বিড়ালটি ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে। এক পর্যায়ে উচ্চ শব্দে ভয়ে ১৩ তলা থেকে লাফ দেয়। এতে সঙ্গে সঙ্গেই তার বিড়ালটি মারা যায়।
অন্যদিকে বাড্ডার বাসিন্দা হুমায়রা নামে এক কলেজ শিক্ষার্থী জানান, খাঁচার ভেতরে চারটি বাজরিগার পাখি পালন করতেন। কিন্তু গতকাল আতশবাজির বিকট শব্দে ৩টি পাখিই স্ট্রোক করে মারা যায়।
এদিকে আতশবাজি ও পটকা ফুটানো আওয়াজে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। ইলিয়াস হোসেন নিরব নামে একজন ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে শুরু করে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বিকট আওয়াজে আতশবাজি ফোটানো হয়েছে ঢাকায়। এরা মানসিকভাবে অসুস্থ, বিকারগ্রস্থ উদ্ভট প্রজন্ম।’
মুজাহিদ শুভ নামে এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘বাবু ঘুমাইছে, যে হারে শুরু হলো, এখনই বুক কাঁপছে। বিশ্বাস করেন, আমাদের ভবন নড়ে উঠছে।’
এর আগে ২০২৩ সালের থার্টি ফাস্ট নাইট উদযাপনের সময় আতশবাজি ও পটকার বিকট আওয়াজের ফলে রাজধানীর মোহাম্মদপুরে তানজিন উমাইয়া নামে হৃদরোগে আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়।
তার বাবা ইউসুফ রায়হান শিশুর ছবিসহ ৩১ জানুয়ারি রাত ১২টার আগে ফেসবুকে লেখেন, ‘কী বিকট শব্দে আতশবাজি। আমার ছোট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী। আতশবাজির প্রচণ্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে। খুবই আতঙ্কের মধ্য দিয়ে সময়টা পার করছি। আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের বুঝ দান করুক। দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
