সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:26 PM, January 11, 2024
স্পোর্টস ডেস্ক:
বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সবশেষ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহক এই তারকা হয়েছিলেন বিশ্বকাপ সেরাও। কোহলির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ‘ফলোয়ার’ রয়েছে। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশপাশি ক্রিকেট খেলে না এমন দেশেও বেশ জনপ্রিয় তিন।
তবে কোহলির নাম শুনে তাকে চিনতে পারলেন না ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। মার্কিন ইউটিউবার আইশোস্পিডের প্রশ্নে উত্তর দিতে পারেননি তিনি।
ইউরোপ ও আমেরিকাতে দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোতে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে উঠেনি ক্রিকেট। পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কোহলিকে ভালো করেই চিনেন। ভারতের প্রাক্তন অধিনায়কও রোনালদোর একজন বড় ফ্যান হিসেবেও সব সময় সমীহ করেন। কিন্তু ব্রাজিলিয়ান রোনালদো কোহলির নাম শুনে চিনতে পারেননি।
২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপন করছেন রোনালদো
২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপন করছেন রোনালদো
সম্প্রতি রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করনে আমেরিকার ইউটিউবার ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র ওরফে স্পিড। সাক্ষাতে তিনি রোনালদোকে প্রশ্ন করেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন?’ ব্রাজিলের ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ দলের অন্যতম এই সদস্য উত্তর দেন, ‘কে?’ স্পিড বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’
রোনালদো উত্তর, ‘না।’ বিস্ময় প্রকাশ করে স্পিড বলেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’ জবাবে রোনালদো বলেন, ‘ও কে? কোনও খেলোয়াড় নাকি?’ উত্তর দিয়ে স্পিড বলেন, ‘ও একজন ক্রিকেট খেলোয়াড়।’ তার পরে রোনালদো বলেন,‘ও এখানে সে রকম জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।’
স্পিড বলেন, ‘হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু ও সেরা ক্রিকেটার। অনেকটা বাবর আজমের মতো। আপনি কখনও কোহলিকে দেখেননি?’ রোনালদো উত্তর, ‘না। কখনও দেখিনি।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 33
Users Last 7 days : 33
Users Last 30 days : 33
Users This Month : 33
Users This Year : 33প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
