স্পোর্টস ডেস্ক:
বিপিএলের দশম আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং। প্রথমবারের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় পা রাখেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অজি ক্রিকেটাররা কেনো বিপিএল খেলতে পারে না সেটির মূল কারণও জানান তিনি।
বেন কাটিং জানান, বিগ ব্যাশসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে চলায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইচ্ছে থাকলেও বিপিএলে খেলতে আসতে পারেন না।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ানরা বিপিএলে কম আসার কারণ স্বাভাবিক। একই সময়ে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ চলে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করতো । বিগ ব্যাশের সঙ্গে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত। ’
কাটিং বলেন, ‘আমি আশা করি আপনারা কিছু ছক্কা দেখতে পারবেন। আমি ব্যাটে-বলে মাঠে নামার অপেক্ষায় আছি। আশা করি ভালো কিছু ম্যাচ খেলতে পারব। সিলেট দলও বেশ ভারসাম্য পূর্ণ হয়েছে। বিদেশি ক্রিকেটারদের নিয়ে দারুণ কম্বিনেশনে দল সাজানো হয়েছে। ’
R/N