সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:38 PM, January 23, 2024
সারাদেশ ডেস্ক:
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ রইস উদ্দিন। নিহত সিপাহীর মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ মর্গে রয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) পতাকা বৈঠকের পর তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
সোমবার দিবাগত মধ্যরাতে বিজিবি’র পক্ষ থেকে ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইতোমধ্যে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার ব্যাপারেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিন চোরাকারবারিদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াাশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করে।
এদিকে সকাল থেকে সীমান্তে গোলাগুলি ও একজন বিজিবি সদস্যের নিহতের গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে দিনভর বিজিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। যোগাযোগ করার পরও মুখ খোলেননি কোনো কর্মকর্তা।
স্থানীয় জালিয়াপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, সোমবার ভোরে তারা অন্তত ৭-৮ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। পরে সকালে সীমান্তের ওপারে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।
তারা বলেন, ধান্যখোলা জালিয়াপাড়া সীমান্ত দিয়ে ভোরে গরু চোরাকারবারিদের ধাওয়া করার সময় বিএসএফের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন রইস উদ্দিন নামে বিজিবি সদস্য। এরপর বিএসএফ সদস্যরা তাকে ভারতের বনগাঁ হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ধান্যখোলা বিওপি ক্যাম্পে যান বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ভারত কর্তৃপক্ষ মরদেহ ফেরত পাঠানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 12
Users Last 7 days : 134
Users Last 30 days : 372
Users This Month : 372
Users This Year : 372প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
