সাজেকের কংলাক পাহাড়ে রিসোর্টে আগুন

প্রকাশিত: 11:43 AM, February 2, 2024

সাজেকের কংলাক পাহাড়ে রিসোর্টে আগুন

সারাদেশ ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অবস্থিত মেঘছোঁয়া রিসোর্টে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশেপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারনা করা হচ্ছে। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। অবশ্য পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares