সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:39 AM, February 15, 2024
জাতীয় ডেস্ক:
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনীতরা হলেন- রেজিয়া ইসলাম-পঞ্চগড়, দ্রৌপদী বেবি আগরওয়াল-ঠাকুরগাঁও, আশিকা সুলতানা-নীলফামারী, রোকেয়া সুলতানা-জয়পুরহাট, কোহেলী কুদ্দুস-নাটোর, জারা জাবীন মাহবুব-চাঁপাইনবাবগঞ্জ, রুনু রেজা-খুলনা, ফরিদা আক্তার বানু-বাগেরহাট, মোসা. ফারজানা সুমি-বরগুনা, খালেদা বাহার-ভোলা, নাজনীন নাহার রশীদ-পটুয়াখালী, ফরিদা ইয়াসমিন-নরসিংদী, উম্মি ফারজানা ছাত্তার-ময়মনসিংহ, নাদিয়া বিনতে আমিন-নেত্রকোনা, মাহফুজা সুলতানা-জয়পুরহাট, পারভীন জামান-ঝিনাইদহ, আরমা দত্ত-কুমিল্লা, লায়লা পারভীন-সাতক্ষীরা, মন্নুজান সুফিয়ান-খুলনা, বেদৌরা আহমেদ সালাম-গোপালগঞ্জ, শবনম জাহান-ঢাকা।
এছাড়া পারুল আক্তার-ঢাকা, সাবেরা বেগম-ঢাকা, শাম্মী আহমেদ-বরিশাল, নাহিদ ইজাহার খান-ঢাকা, ঝর্না হাসান-ফরিদপুর, ফজিলাতুন নেসা-মুন্সিগঞ্জ, সাহিদা তারেখ-ঢাকা, অনিমা মুক্তি গোমেজ-ঢাকা, শেখ আনার কলি-ঢাকা, মাসুদা সিদ্দিক রোজী-নরসিংদী, তারানা হালিম-টাঙ্গাইল, বেগম শামসুন নাহার-টাঙ্গাইল, মেহের আফরোজ-গাজীপুর, অপরাজিতা হক-টাঙ্গাইল, হাছিনা বারী চৌধুরী-ঢাকা, নাজমা আকতার-গোপালগঞ্জ।
আরও যারা মনোনয়ন পেয়েছেন, রুমা চক্রবর্তী-সিলেট, ফরিদুন্নাহার লাইলী-লক্ষ্মীপুর, আশ্রাফুন নেছা-লক্ষ্মীপুর, কানন আরা বেগম-নোয়াখালী, শামীমা হারুন-চট্টগ্রাম, ফরিদা খানম-নোয়াখালী, দিলোয়ারা ইউসুফ-চট্টগ্রাম, ওয়াসিকা আয়েশা খান-চট্টগ্রাম, জ্বরতী তঞ্চঙ্গ্যা-রাঙামাটি, সানজিদা খানম-ঢাকা, মোছা. নাসিমা জামান-রংপুর।
মনোনয়নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের অনুরোধে নোয়াখালী থেকে কানন আরা বেগমের নাম বিবেচনা করা হয়েছে। আর একটি আসন গণতন্ত্রী পার্টিকে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে ৪৮ জন সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 12
Users Last 7 days : 125
Users Last 30 days : 363
Users This Month : 363
Users This Year : 363প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
