সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:54 PM, February 17, 2024
জাতীয় ডেস্ক:
সারাদেশে উপজেলা পরিষদের নির্বাচন শুরু হবে আগামী ৪ মে থেকে। চার ধাপে ৭৯৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি এবং চতুর্থ ধাপে ৫২টি উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হবে। অবশিষ্ট ১২টি উপজেলা পরিষদে পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে আগামী ৪ মে ১৫৩টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এরপর দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে মোট ৩২৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ১২টি উপজেলা পরিষদে নির্বাচনের তারিখ পরবর্তীতে জানাবে কমিশন।
প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা; সিলেটের সিলেট সদর, বিশ্বনাথ, গোপালগঞ্জ ও দ: সুরমা; মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং; ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর ও সরাইল; কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, লাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম; চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর; ফেনীর পরশুরাম ও ফুলগাজী; নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া; লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর; চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ; কক্সবাজারের কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী; খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি লক্ষ্মীছড়ি, রামগড় ও গুইমারা; খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা; রাঙামাটির রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল; বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম।
দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ; সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট; মৌলভীবাজারের মৌলভীবাজার সদর ও রাজনগর; হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া; কুমিল্লার সদর দক্ষিণ, আদর্শ সদর, বরুড়া ও লালমাই; চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও ফরিদগঞ্জ, নোয়াখালীর সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগ; লক্ষ্মীপুরের রামগঞ্জ, লক্ষ্মীপুর সদর ও রায়পুর; চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান, কক্সবাজারের ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া; খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ির খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি; রাঙামাটির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী; বান্দরবান পার্বত্য জেলার রুমা, লামা ও নাইক্ষ্যংছড়ি।
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা বাজার; সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জের মাধবপুর, লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর; কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও দেবীদ্বার; ফেনীর সোনাগাজী, ফেনী সদর ও দাগনভূঞা; নোয়াখালীর বেগমগঞ্জ, নোয়াখালী সদর ও কোম্পানীগঞ্জ; চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ; কক্সবাজারের উখিয়া, রামু ও টেকনাফ; খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি; রাঙামাটির নানিয়ারচর; লংগদু ও বাঘাইছড়ি।
চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর ও মধ্যনগর; সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট; ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর; কুমিল্লার হোমনা, চান্দিনা ও মেঘনা; ফেনীর ছাগলনাইয়া; চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলা।
পরবর্তীতে যে ১২ উপজেলায় ভোট হবে
চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর; বরিশালের মেহেন্দিগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর; সিলেটের ওসমানী নগর; কুমিল্লার তিতাস ও দাউদকান্দি; চাঁদপুরের হাইমচর; নোয়াখালীর কবিরহাট; চট্টগ্রামের সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
