সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:50 PM, February 28, 2024
বিনোদন ডেস্ক:
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। ছোট পর্দা, বড় পর্দা সর্বত্র অনবদ্য অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের মাধ্যমে দর্শকদের নিখাদ বিনোদন দিয়ে থাকেন। মন ভালো রাখেন সকলের। এবার বিশ্বনাথের নিজেরই মন খারাপ। সম্প্রতি প্রতিবেশী দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার ছোট পুত্র। একরত্তি সন্তানকে চেটে প্রস্রাব পান করতে হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার দুই ছেলে হিমায়ন ও বিশ্বায়ন। একজনের বয়স ৮ বছর, অন্য জনের বয়স ১৩ বছর। রোববার সন্ধ্যায় দুই ভাই গিয়েছিল মাঠে খেলতে। খেলার সময় হঠাৎ শৌচাগারে যাওয়ার প্রয়োজন পড়ে অভিনেতার ছোট ছেলের। তাদের ফ্ল্যাটের উল্টো দিকের একটি বাড়ির সামনে নালার সামনে প্রস্রাব করে সে। দেখা মাত্রই বাড়ির মালিক বেরিয়ে এসে প্রথমেই হাত মুচড়ে দেন বছর আটেকের হিমায়নের।
বিষয়টি নিয়ে বিশ্বনাথের স্ত্রী দেবিকা বসুর বলেন, ভদ্রলোক আচমকা এসে ওর হাতটা মুচড়ে দিয়ে বলেন, ‘এই প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দে’। তখন ছোট ছেলে কেঁদে উঠলে আমার বড় ছেলে এগিয়ে গিয়ে বলে, কাকু ওকে ছেড়ে দাও, ওর লাগছে’। সেই সময় আমার ছোট ছেলে বলে, ‘আমি জল দিয়ে ধুয়ে দেব, আমায় ছেড়ে দাও’। তখন ওই ভদ্রলোক আমার বড় ছেলেকে বলেন, ‘তা হলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা’।
এদিকে এরইমধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন বিশ্বনাথ। তবে সামাজিক মাধ্যমে এ নিয়ে হট্টগোল পাকাতে চান না তিনি। শুধু বলেছেন, ‘গোটা ঘটনাটা কল্পনাতীত। এই ঘটনায় ও স্তব্ধ হয়ে গিয়েছে। আসলে ছোট তো, ভুলতে সময় লাগবে। যদিও সোমবার হাতে ব্যান্ডেজ বেঁধেই গিয়েছে পরীক্ষা দিতে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
