সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:39 PM, March 8, 2024
বিনোদন ডেস্ক:
একজন নারী তার পরিপূর্ণ অধিকার আদায়ের দাবিতে দীর্ঘকাল ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। এক শতাব্দী ধরে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুরুতে পশ্চিমা দেশগুলোতে হলেও আজকাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশে নারীরাও এ দিন উদযাপন করে থাকেন বেশ আয়োজন করে।
নারী দিবস নিয়ে একজন পুরুষের ভাবনা কী? এমন প্রশ্নে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক জায়েদ খান বলেন, নারীরা মায়ের জাতি, বোনের জাতি। নারী থাকে যত্নে, ভালোবাসায়। নারী থাকে বিশ্বাসে। প্রতি বছর এই দিনে শিক্ষিত ও সচেতন নারী সমাজ বেশ আয়োজন করে নারী দিবস পালন করে থাকে। দেওয়া হয় বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। সেই বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া নারীর কাছে পৌঁছাতে প্রয়োজন প্রচার।
এ নায়ক বলেন, খেটে খাওয়া নারীর কাছে সচেতনতামূলক বার্তা ভালোই পৌঁছায়। তবে আরেকটু প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে হবে। এখন তো প্রচারের যুগ। হাতের মুঠোয় পৃথিবী। সবার হাতে স্মার্ট ফোন। বিশ্বায়নের যুগে নারী দিবসের শ্লোগান, প্রতিপাদ্য বিষয় হাতে হাতে ছড়িয় দিতে হবে।’
সময়ের সঙ্গে দৃশ্যপট বদলেছে। ঘরে-বাইরে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। তবে সামাজিকমাধ্যমে বেড়ে নারীর প্রতি জিঘাংসা, কটাক্ষ। বিষয়টি নারীর এই অগ্রগতিকে কী দুর্গম করে তুলছে না? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এটা হীনমন্যতা, সামাজিক অবক্ষয়। কিছু মানুষ আছে যারা নারীর চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা নারীদের এগিয়ে যাওয়া ভালোভাবে দেখে না। তাদের দ্বারাই নারীরা আক্রান্ত হয়।’
জায়েদের মতে দেশ-বিদেশে অগণিত নারী ভক্ত তার। তাদের উদ্দেশে এ নায়কের বার্তা, নারীরা আমাকে বরাবরের মতোই ভালোবাসুক। তাদের প্রতি আমারও শ্রদ্ধা ভালোবাসা। যেহেতু আমি সিঙ্গেল ওই জায়গা থেকে আমার প্রতি তাদের ভালবাসা যেন এরকমই থাকে। আমার ছবি দিয়ে কেউ বালিশে কাভার লাগিয়ে ঘুমাক, কেউ ছবি নিয়ে ঘুমাক। নারীদের প্রতি নারী দিবসে এটাই প্রত্যশা আমার।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
