সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:29 AM, March 8, 2024
বিনোদন ডেস্ক:
সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডোট। এ নিয়ে চতুর্থবারের মতো মা হলেন তিনি। ইনস্টাগ্রামে সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। সন্তান ধারণ করা সহজ নয়। তবে তুমি আমার জীবনে একরাশ আলো নিয়ে এসেছো। তাই তোমার নাম রেখেছি অরি। হিব্রু ভাষায় যার অর্থ আলো। আমাদের হৃদয় তোমায় পেয়ে ভরে গিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, গ্যালের বুকের ওপর শুয়ে আছে সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুটি। আর নবজাতককে কাছে পেয়ে তৃপ্তিতে চোখ বুজে রয়েছেন গ্যাল গ্যাডোট।
গ্যাল গ্যাডোটের আরও তিন কন্যা সন্তান আছে। তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। কিন্তু চতুর্থবার মা হওয়ার খবর আগে থেকে কাউকে জানতে দেননি এই অভিনেত্রী। বলা যায়, আচমকাই ভক্তদের সুখবরটি দিলেন গ্যাল গ্যাডোট।
প্রসঙ্গত, গ্যাল গ্যাডোটের স্বামীর নাম জ্যারোন ভার্সান। প্রথম কন্যা সন্তান আলমা আসার পর দ্বিতীয় সন্তান মায়ার জন্ম দেন গ্যাল। ২০২১ সালে তৃতীয় বার মা হয়েছেন তিনি। তিন বছরের মাথায় চতুর্থবার মাতৃত্বের স্বাদ পেলেন। তবে তার মা হওয়ার খবরে খুশি হওয়ার পাশাপাশি বিস্মিত নেটিজেনদের একাংশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
