সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:42 PM, June 29, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে নতুন ব্যবসা শুরুর দীর্ঘসূত্রতা কাটিয়ে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে সরকার। যেখানে আগে একটি নতুন কোম্পানি চালু করতে গড়ে ৩৫৫ দিন সময় লেগে যেত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে নতুন কোম্পানিকে মেশিনপত্র আমদানির ঋণপত্র (এলসি) খোলার পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই প্রতিশ্রুতি দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির,এমপি।
সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের লাইসেন্স, ক্লিয়ারেন্স ও পারমিট নেওয়ার জটিলতা কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে ট্রেড লাইসেন্স, আমদানি-রপ্তানি সনদ (আইআরসি-ইআরসি), শেয়ার হস্তান্তর এবং কোম্পানি অবসায়ন প্রক্রিয়াও দ্রুত ও সহজ করা হচ্ছে।
বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে অতীতের আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, “বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসে, বিনিয়োগ আসার সাথে সাথে তারা দম হারিয়ে ফেলে। এটির কারণ হচ্ছে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ (সহজে ব্যবসা করার সূচক) যখন এই সুযোগটি চালু ছিল, আমরা অনেক নিচের দিকে ছিলাম।”
তিনি আরও জানান, একটি কোম্পানি চালু করে পুরোদমে ব্যবসা শুরু করা পর্যন্ত যত ধরনের লাইসেন্স, ক্লিয়ারেন্স ও পারমিটের প্রয়োজন হয়, তা পেতে গড়ে প্রায় ৩৫৫ দিন সময় লেগে যেত।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 37
Users Yesterday : 2
Users Last 7 days : 117
Users Last 30 days : 629
Users This Month : 629
Users This Year : 629প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
