, ,

সিলেটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

শিউলী
প্রকাশিত October 17, 2026, 11:50 PM
সিলেটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

শনিবার (১৭ অক্টোবর) তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে রামকৃষ্ণ মিশন, নাইওরপুল পয়েন্ট; শ্রীশ্রী দুর্গাবাড়ি, বালুচর-টিলাগড় রোড; দলদলী চা বাগান দুর্গামন্দির এবং শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গালসহ বিভিন্ন পূজামণ্ডপ।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পূজামণ্ডপ এলাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।