সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:28 PM, January 1, 2024
বিনোদন ডেস্ক:
ইতোমধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই। পাশাপাশি নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে নানান কাজের পসরাও সাজিয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসও। নতুন বছরে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন এই নায়িকা।
২০২৩ সালে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। এবার জানা গেল, ২০২৪ সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন তিনি।
পরিকল্পনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সবার আগে আমি একজন অভিনেত্রী। গেল বছর প্রযোজনায় এসেছি। আমার প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। সে সময়ই ভক্তদের কথা দিয়েছিলাম অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। কিন্তু মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করছি নতুন বছরে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে।
চিত্রনায়িকা আরও বলেন, এছাড়া সিনেমা প্রযোজনার পাশাপাশি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই আমি। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে আমার মূল ফোকাসটা সেদিকেই থাকবে।
তবে এখনই নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানাতে নারাজ অপু। এ প্রসঙ্গে, অপু বলেন, এটি এখনোই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগিরই আসবে বলে জানান তিনি।
নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাব। আর নতুন বছর আমার সিনেমার কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
