সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:29 AM, January 3, 2024
বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্কারজয়ী অ্যানিমেটেড ‘কোকো’ সিনেমার ভয়েস আর্টিস্ট ও মেক্সিকান অভিনেত্রী অ্যানা ওফেলিয়া মারগুইয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০। রোববার (৩১ ডিসেম্বর) মারা গেছেন অ্যানা ওফেলিয়া।
অ্যানা ওফেলিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মেক্সিকোর ন্যাশনাল ফাইন আর্টস ইনস্টিটিউট। তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
এক বিবৃতিতে মেক্সিকোর সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো গুয়েরেরো জানান, অ্যানা ওফেলিয়া আমাদের বর্তমান বাস্তবতায় এক বিশাল শূন্যতা সৃষ্টি করে গেছেন।
জানা গেছে, ২০১৭ সালে মুক্তি লি আঙ্করিচ নির্মিত সিনেমা ‘কোকো’ মুক্তি পায়। সিনেমায়, ১২ বছরের বালক মিগেল গান ভীষণ ভালোবাসে। আর গান শেখার কারণে মৃতদের দেশে চলে যায় বালকট।
মূলত ছেলেটির দাদির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অ্যানা ওফেলিয়া। ৯০তম অস্কারের বেস্ট অ্যানিমেশন ফিল্ম ও বেস্ট অরিজিনাল সং বিভাগে সেরা পুরস্কার অর্জন সিনেমাটি।
প্রসঙ্গত, ১৯৩৩ সালে মেক্সিকো শহরে জন্ম নেন অ্যানা ওফেলিয়া। তার দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চসহ ৭০টি নাটক ও ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। আর কাজের স্বীকৃতিস্বরূপ মেক্সিকোর গোল্ডেন অ্যারিয়েল অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 7
Users Last 7 days : 133
Users Last 30 days : 484
Users This Month : 484
Users This Year : 484প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
