সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:48 PM, January 3, 2024
বিনোদন ডেস্ক:
২০২৩ এর ক্যালেন্ডার পরিবর্তন হয়ে এসেছে ২০২৪। নতুন বছরে সবারই নতুন প্রত্যাশা থাকে। অনেকেই নতুন বছরের সামনের দিনগুলোকে নিয়ে পরিকল্পনা সাজান। এর থেকে বাদ যান না তারকারাও। ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানও সাজিয়েছেন তার পরিকল্পনা। জানালেন, কথায় নয় কাজে প্রমাণ করবেন তিনি।
ঢালিউডের এই শীর্ষ নায়ক ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বছরজুড়েই ছিলেন আলোচনায়। এছাড়া ২০২৩ সালে নায়ককে কেন্দ্র করে হয়েছে অনেক বিতর্ক। দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলির সঙ্গে বিভিন্ন কারণে গণমাধ্যমের শিরোনামে এসেছেন শাকিব। গত বছরই বড় ছেলেকে নিয়ে আমেরিকা গিয়েছিলেন নায়ক। তখনও অনেক আলোচনা হয়েছিল। তবে নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।
শাকিব খান বলেন, সংখ্যার বিচারে এই বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি এ বছরটা হবে বেস্ট প্রজেক্ট করার বছর।
তিনি আরও বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ অনেক ভালো ব্যবসা করেছে। চলতি বছরে আমার বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে। আশা করছি আরও নতুন নতুন সুযোগ আসবে। এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু জানালা খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি।
ঢালিউডের এই শীর্ষ নায়ক বলেন, এ বছর সন্তানদের পর্যাপ্ত সময় দেব এটাই ইচ্ছা আছে।
প্রসঙ্গত কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি। নতুন বছরে মুক্তি পাবে এটি। এছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
