বিধ্বংসী রুপে ফিরলেন সাকিব, তবুও হারল দল

প্রকাশিত: 12:25 PM, July 27, 2023

বিধ্বংসী রুপে ফিরলেন সাকিব, তবুও হারল দল

 


স্পোর্টস ডেস্ক :

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এক ম্যাচ বিবর্ণ থাকার পর আবার চেনা চেহারায় ফিরলেন মন্ট্রিল টাইগার্সে খেলা সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান অবদান রাখলেও দলের অন্যদের ব্যর্থতায় জয়ের মুখ দেখা হয়নি সাকিবের।

বুধবার (২ ব্রামটন উলফসের বিপক্ষে আগে বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। পরে ব্যাটিং করতে নেমে ২১ বলে ২৮ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টস জিতে বোলিংয়ে নামা মন্ট্রিলের হয়ে দ্বিতীয় ওভারেই আক্রমণে আনা হয় সাকিবকে। তার প্রথম বলেই চার মারেন উসমান খান, তৃতীয় বলটিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কায় ওড়ান অ্যারন জনসন। তবে সাকিব শোধ তুলতে সময় নেননি। ওই ওভারের শেষ বলে জোরের ওপর করা সোজা ডেলিভারিতে বোল্ড করে দেন জনসনকে।

প্রথম ওভারে ১১ রানে ১ উইকেটের পর পাওয়ার প্লেতে আরেকটি ওভার করে ৭ রান দেন সাকিব। তবে সেখানে ৫ রানই আসে ওয়াইড থেকে বাউন্ডারি হয়ে।

পরে একাদশ ওভারে বোলিংয়ে এসে থিতু হয়ে যাওয়া মার্ক চাপম্যান ও কলিন ডি গ্র্যান্ডহোমকে আটকে রেখে সাকিব দেন স্রেফ ২ রান। পঞ্চদশ ওভারে আরেকবার বোলিংয়ে এসে দেন পাঁচটি সিঙ্গেল।

ডি গ্র্যান্ডহোমের ৪০ বলে ৫৬, উসমান খানের ২১ বলে ৩৩ ও চাপম্যানের ২২ বলে ২১ রানের ইনিংসে ব্রামটন ২০ ওভারে তোলে ১৪৩ রান।

সাকিবের আঁটসাঁট বোলিং ছাড়াও মন্ট্রিয়লের হয়ে ২১ রানে ৪ উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট, ২১ রানেই ৪টি নেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার আয়ান আফজাল খান।

রান তাড়ায় মন্ট্রিয়ল দুই ওপেনার ক্রিস লিন ও মুহাম্মাদ ওয়াসিমকে হারায় দ্রুত। দ্বিতীয় ওভারে উইকেটে গিয়েই সাকিব ছুটতে শুরু করেন হ্যাটট্রিক বাউন্ডারিতে! টানা তিন বলে বাউন্ডারি মারেন তিনি কানাডার বাঁহাতি স্পিনার শাহিদ আহমাদজাইকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares