সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:34 PM, January 9, 2024
বিনোদন ডেস্ক:
মন্দাভাব কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে ঢাকাই চলচ্চিত্র। মুক্তি পাচ্ছে একের পর এক নতুন চলচ্চিত্র। সেই তালিকায় আছে নায়ক সাইমন সাদিকের ‘শেষ বাজি’।
আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) সিনেমা হলগুলোতে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির দিন ঘনিয়েও এলেও চোখে পড়ার মতো প্রচারণা নেই।
ছবিটির সংশ্লিষ্টরা বলছে, দেশের মানুষের নজর ছিল জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন শেষ, এবার সিনেমার প্রচারণা শুরু হবে।
এ বিষয়ে তিনি বলেন, সিনেমা শুরুর আগে অনেক প্ল্যান থাকে। কিন্তু মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়। আমি আমার সিনেমাগুলো মুক্তির সময় নিজ থেকে প্রচারণা করি। এমনকি অন্যদের সিনেমা মুক্তি পেলেও আমি নিজে প্রচারণা করি। কিন্তু নিজ থেকে আর কতো কিছু করা যায়? দেখা যায়, আমি সংবাদ সম্মেলনের আয়োজন করি, সিনেমা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কিন্তু এই কাজটি তো আমার একার নয়। এটা টিমওয়ার্ক।
সাইমন সাদিক মনে করেন, শিল্পের সঙ্গে ফিল্ম একটি বাণিজ্য। আর মার্কেটিং ছাড়া বাণিজ্য সফল হয় না। এক্ষেত্রে প্রযোজক-পরিচালকদের পেশাদারিত্ব কম উল্লেখ করে তিনি বলেন, কোন হল পাচ্ছে, কোথায় কী হচ্ছে প্রতিনিয়ত আমার খবর নিতে হয়। একজন অভিনেতা হিসেবে এটা কি আমার কাজ? ফিল্মে প্রযোজক একটি বড় পোস্ট ক্যারি করেন। সিনেমা মুক্তির আগে পেশাদারিত্বের জায়গায় থেকে প্রযোজককে অনেক কিছু দেখতে হয়।
তিনি আরও বলেন, অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেই যে প্রযোজক হওয়া যাবে এমনটা কিন্তু ঠিক নয়। টাকার সঙ্গে শিল্পমনা এবং ফিল্ম মার্কেটিংগুলোও ঠিকভাবে জানতে হবে। যখন সিনেমা হাতে নেয়, তখন সবভাবে আশ্বস্ত করা হয়। বলা হয় সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 23
Users Last 7 days : 141
Users Last 30 days : 394
Users This Month : 394
Users This Year : 394প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
