সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:01 PM, January 10, 2024
বিনোদন ডেস্ক:
দক্ষিণের অভিনেত্রী নয়নতারার নামে ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো বিষয়ের প্রচারের অভিযোগে মুম্বাইয়ের এক থানায় জিডি করেছেন রমেশ সোলাঙ্কি নামের এক ব্যক্তি। এ ছাড়াও শ্রীরামকে নিয়ে ‘বিতর্কিত মন্তব্য’ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। সিনেমাটি এখন দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন।
ওই ব্যক্তি নয়নতারা, জয়, নীলেশ, প্রযোজক যতীন শেট্টি, আর রবীন্দ্রন ও পুনিত গোয়েঙ্কা, জি স্টুডিওজ চিফ বিজনেস অফিসার শারিক পটেল ও নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মনিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের পোস্টে তিনি জি ও নেটফ্লিক্সকে ‘হিন্দুবিরোধী’ বলেও সম্বোধন করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখেন নয়নতারা। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাকে। বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে এই ছবি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 23
Users Last 7 days : 141
Users Last 30 days : 394
Users This Month : 394
Users This Year : 394প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
