সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:15 AM, July 28, 2023
বিনোদন ডেস্ক :
কলকাতায় শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার নন্দন১ প্রেক্ষাগৃহে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
তথ্যমন্ত্রীর সাথে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ।
পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য আরমা দত্ত, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, গায়ক রূপঙ্কর বাগচী, প্রিয়াঙ্কা গোপ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম প্রেস সচিব রঞ্জন সেন।
এবারে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে মোট ২৪টি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও পাঁচটি প্রামাণ্যচিত্র ও দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন বাঙালি আজ বিশ্ব জয় করেছে। তাই আমাদের চলচ্চিত্রকাররা যদি হাতে হাত মেলায় তবে বাংলা সিনেমাও বিশ্ব জয় করবে।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই তালিকায় বেশ কয়েকটি পছন্দের ছবির নাম দেখলাম। অ্যাপের দুনিয়ার কারণে ওই বাংলায় কি কাজ হচ্ছে তা খুব সহজেই সামনে আসছে। ডিজিটাল প্রযুক্তি ঘটছে, দুই বাংলাকে এক করে দিচ্ছে।
এবার চলচ্চিত্র উৎসবে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব মাতানো পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি আবারও দেখানো হবে।
বাকি চলচ্চিত্রগুলো হলো, রিকসা গার্ল, জেকে ১৯৭১, বীরকন্যা প্রীতিলতা, রেডিও, ১৯৭১ সেই সব দিন, নকশীকাঁথার জমিন, শ্যামা কাব্য, দুঃসাহসী খোকা, শ্রাবণ জোৎস্নায়, প্রহেলিকা, সুড়ঙ্গ, লাল শাড়ি, প্রিয়তমা, গুনিন, বিউটি সার্কাস, পরাণ, দামাল, পায়ের তলায় মাটি নাই, পাপ পুণ্য, সাঁতাও, মা, দেশান্তর, স্ফুলিঙ্গ, চিরঞ্জীব মুজিব, বিক্ষোভ, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, মৃধা বনাম মৃধা, কুড়া পক্ষীর শূন্যে উড়া, গলুই, গণ্ডি, ন’ডরাই, আলফা, পুত্র, আয়নাবাজি, দেবী এবং গেরিলা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 21
Users Last 7 days : 174
Users Last 30 days : 357
Users This Month : 357
Users This Year : 357প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
