সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:22 AM, July 28, 2023
বিনোদন ডেস্ক :
শুক্রবার একাধিক রাজনৈতিক দলের সমাবেশের কারণে আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা থিয়েটারের সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান সময় পেছানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দীন ইউসুফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল শুক্রবার একাধিক রাজনৈতিক দলের সমাবেশের কারণে ঢাকা থিয়েটারের বছরব্যাপী সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান ঐদিন পূর্বনির্ধারিত বিকাল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার লবিতে অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৮টায় পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে নাটক ‘প্রাচ্য’।
তিনি আরও জানান, সময়ের অনিচ্ছাকৃত এই পরিবর্তনের জন্য দর্শক ও অতিথিদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা নতুন সময়ানুযায়ী আমাদের অনুষ্ঠান ও নাটকে উপস্থিত হয়ে আমাদের আয়োজন সফল করবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 21
Users Last 7 days : 174
Users Last 30 days : 357
Users This Month : 357
Users This Year : 357প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
