পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: 10:04 AM, January 17, 2024

পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবি, ৬ জনকে জীবিত উদ্ধার

 

সারাদেশ ডেস্ক:

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামে ফেরি ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রজনীগন্ধা। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারে কাজ করছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares