সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:32 PM, January 24, 2024
বিনোদন ডেস্ক:
উদ্ভট সব ফ্যাশন আর কর্মকাণ্ড এখনকার সময়ের নতুন এক ট্রেন্ডে পরিণত হয়েছে। অদ্ভুত সব ফ্যাশনের মাধ্যমে প্রায়ই সেলিব্রেটিরা নিজেদের তুলে ধরেন। পশ্চিমের জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী কানিয়ে ওয়েস্ট এবার তেমনি এক কাণ্ড করলেন। সম্প্রতি নিজের সব দাঁত ফেলে টাইটানিয়ামের দাঁত লাগিয়ে আবার আলোচনার জন্ম দিয়েছেন কানিয়ে।
নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে নতুন দাঁত দেখিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছে এ তারকা। পোস্টে তিনি নিজেকে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনরেকার’ সিনেমার আইকনিক ভিলেন জসের সঙ্গে তুলনা করেন।
আসল দাঁত তুলে যেন তেন দাঁত লাগাননি কানিয়ে। ৮ লাখ ৫০ হাজার ডলার বা ৯ কোটি ৩২ লাখ টাকা খরচ করে বসিয়েছেন টাইটেনিয়ামের দাঁত। কিছুটা ড্রাকুলার মতো সেই দাঁতের ডিজাইনও নিজেই করেছেন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ওয়েস্টের নতুন এই দাঁত হীরার চেয়েও দামি।
ওয়েস্টের এ নতুন দাঁত বসিয়েছেন লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস শহরের ড. থামাস কর্নেলই ও মাস্টার ডেন্টাল টেকনিশিয়ান নাকি হায়া-শি।
ডেন্টিস্ট কনেলি ডেইলি মেইলকে বলেন, কানিয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। দাঁতের ডিজাইনটাও ভালো করেছেন। এটা দাঁতের স্বাস্থ্যে এক নতুন মাইলফলক। এর আগে কেউ কখনো এমনটা করেননি। কানিয়ের দৃষ্টিভঙ্গি আর দন্ত চিকিৎসাবিজ্ঞান মিলে নিজের এক অভিনব চেহারা দিয়েছেন তিনি।
কানিয়ের এ দাঁত কাণ্ড অবশ্য নতুন না। এর আগেও নিচের পাটির সব দাঁত ফেলে হিরে আর স্বর্ণের দাঁত বসিয়েছিলেন কানিয়ে। যদিও তার দাঁত নিয়ে বেশ আলোচনা চলছে নেট দুনিয়ায়। তবে নিজের স্ত্রী বিয়ানকা সেন্সরি বেশ পছন্দ করেছেন কানিয়ের টাইটানিয়ামের দাঁত। তিনি সেই দাঁতগুলোর ছবি নিজের মোবাইলের ব্যাক কভারে হিসেবে ব্যবহার করছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 12
Users Last 7 days : 131
Users Last 30 days : 369
Users This Month : 369
Users This Year : 369প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
