সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:23 PM, February 4, 2024
জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে যা চলবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
রোববার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ গিয়ে সংগ্রহ এবং জমা দেয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেয়া হবে।
এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল ফোন নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 128
Users Last 30 days : 366
Users This Month : 366
Users This Year : 366প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
