সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:33 AM, July 30, 2023
বিনোদন ডেস্ক
এবারের ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকের মধ্যে বেশ আলোচনায় ছিল। আজ (৩০ জুলাই) বিকেলে সিনেমাটি কলকাতায় নন্দনের ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এরই মধ্যে পরিচালক জানালেন নতুন খবর। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।
আরও পড়ুন: নিউইয়র্কের রাস্তায় শাকিবের সঙ্গে দেখা প্রসঙ্গে মুখ খুললেন অপু
এরই মধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। সরকারি অনুদান প্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, অক্টোবরে যে কোনো শুক্রবারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো। ঢাকাই গিয়ে সিনেমাটির তারিখ জানাতে পারব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি।
তিনি আরও বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা
ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।
এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 21
Users Last 7 days : 177
Users Last 30 days : 360
Users This Month : 360
Users This Year : 360প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
