সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:58 PM, March 3, 2024
বিনোদন ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। এবারের নির্বাচনে কেউ সরে দাঁড়াচ্ছেন, আবার কেউ আগের প্যানেল থেকে সরে অন্য প্যানেল গড়ছেন। ইতোমধ্যে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর এক হয়ে নির্বাচন করছেন বলে জানিয়েছেন।
এদিকে সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে। তাই তার প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি। এমন খবর আগেই জানা গেছে। তবে গুঞ্জন উঠেছে নিপুণের প্যানেল থেকে ঢালিউড কিং শাকিব খান নির্বাচন করতে যাচ্ছেন।
এই গুঞ্জনের শুরু হয়েছে ঢাকাই সিনেমার অভিনেতা অমিত হাসানের একটি বক্তব্যের পরে। চিত্রনায়ক অমিত হাসান শিল্পী সমিতির পিকনিকে গিয়ে বলেন, তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন শাকিব খান সভাপতি ছিলেন।
সেই প্রেক্ষিতে আসন্ন নির্বাচনে শাকিবকে আনার চেষ্টা করছেন অমিত হাসান। তবে অমিত হাসানের নির্বাচনের বিষয়টি সত্য। তিনি নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন। কিন্তু কি পদে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগির সেই ঘোষণা দেবেন অভিনেতা। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিশা সওদাগরের বিরুদ্ধে জয়লয়াভ করেন অমিত হাসান।
প্রসঙ্গত, এরই মধ্যে আসন্ন নির্বাচনের প্রধান কমিশনার ও আপিল বিভাগ চূড়ান্ত হয়েছে। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে থাকছেন খোরশেদ আলম খসরু। তিন সদস্যর এই বোর্ডে অন্য দুই সদস্য হলেন এ জে রানা ও মোহাম্মদ নিশাদ। আপিল বিভাগে প্রধান হিসেবে রয়েছেন শামসুল আলম। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু ও নির্মাতা সেলিম আজম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 356
Users This Month : 356
Users This Year : 356প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
