বলিউড তারকার ১৮ বছরের সংসারে ভাঙনের গুঞ্জন

প্রকাশিত: 3:52 AM, July 31, 2023

বলিউড তারকার ১৮ বছরের সংসারে ভাঙনের গুঞ্জন

 

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা ফারদিন খানের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে তার দাম্পত্যে ফাটল ধরেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এমনটাই বলছে। তারা বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলে জোর গুঞ্জন বলিউডজুড়ে।

আরও পড়ুন: বিয়ের আগেই বিচ্ছেদ রাকেশ-শমিতার!

২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারদিন এবং নাতাশা। তাদের দুই সন্তান রয়েছে, কন্য়া দিয়ানি এবং পুত্র আজারিয়াস। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য তাদের। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, নাতাশার সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেনি।

বরং বলিউডের ‘দ্য ইট’ কাপল বলা হতো তাদের। সঙ্কটে স্ত্রীকে স্তম্ভের মতো পাশে পেয়েছেন বলেও একাধিকবার জানান ফারদিন।

কিন্তু ফারদিন এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম বলিউড। একটি ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদা থাকছেন ফারদিন এবং নাতাশা।

নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বাইয়েই। তবে ফারদিন এবং নাতাশা বিষয়টি নিয়ে মুখ খোলেননি যদিও। পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।

আরও পড়ুন: তারকাদের আলোচিত বিয়ে ও বিচ্ছেদ

বেশ কিছু দিন ধরেই বনিবনা হচ্ছিল না ফারদিন এবং নাতাশার। বিয়ে টিকিয়ে রাখার চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। তাই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক বছর ধরেই আলাদা থাকছিলেন দুজনে। এবার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছেন তারা। তবে বিষয়টি ব্যক্তিগত স্তরেই রাখতে চান ফারদিন এবং নাতাশা।

বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন। অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা। কৈশোর থেকেই তাদের চেনাশোনা বলে জানা যায়। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুন: সানিয়া-শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন!

২০১৩ সালে মেয়ে দিয়ানির জন্ম। ছেলে আজারিয়াসের জন্ম ২০১৭ সালে। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, সুখের সংসার ছিল তাদের।

২০১০ সালে শেষ বার, বড়পর্দায় দেখা গিয়েছিল ফারদিনকে। ‘দুলহা মিল গয়া’ সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছিলেন। তারপর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares