সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:39 PM, August 3, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসের মধ্যকার সম্পর্ক নিয়ে গত জুলাই মাসের শুরু থেকেই নানা কথা চলছে বিভিন্ন মাধ্যমে। একে অপরের সিনেমার প্রচারণাও করেছেন। এরপর জুলাইয়ের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’র মুক্তি উপলক্ষে দেশটিতে উড়াল দেন নায়ক।
এর প্রায় দুই সপ্তাহ পরই ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু বিশ্বাস। তারপর তাদের দু’জনকে বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে দেখা যায়। তারপর প্রশ্ন উঠতে থাকে—তাহলে কি আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু? বিষয়টি নিয়ে নায়িকার কাছে জানতে চাওয়া হলেও কখনো স্পষ্ট কিছু বলেননি।
সম্প্রতিই এ নায়িকা দেশে ফেরেন। তবে এর পরপরই কলকাতায় চলচ্চিত্র উৎসবে চলে যান অপু বিশ্বাস। আর সেখান থেকে দেশে ফিরে এবার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটানো নিয়ে কথা বললেন ঢালিউড ক্যুইন।
অপু বিশ্বাস বলেন, আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গায়ই ঘুরে বেড়ানোর মতো দেশ। আমার কাছে মনে হয় যারা আমেরিকায় গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা ঘুরে বেড়ানোর জায়গা। সেরকমই ঘোরা হয়েছে আমাদের।
যুক্তরাষ্ট্রে ছেলে জয়ের সঙ্গে দারুণ মুহূর্ত কাটিয়েছেন নায়ক শাকিব খান। বাবা-ছেলের সম্পর্কের ব্যাপারে অভিনেত্রী বলেন, তাদের মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো। তো দুই বন্ধু যখন কাছাকাছি-পাশাপাশি থাকে, তার থেকে সুন্দর মুহূর্ত তো আর কিছু হয় না।
যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় নায়িকা অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ছেলে জয় তার বাবাকে ফুতুর করছে। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বিষয়টি উঠে আসতেই তিনি বলেন, ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সেগুলো সকালে কিনতো বিকেলে ভেঙে যেত, একটাও কাজের ছিল না।
একমাত্র ছেলে জয়ের ব্যাপারে অভিনেত্রী মা আরও বলেন, জয়ের একটি বদ-অভ্যাস আছে। সে কোনোা কিছু দেখলে স্ক্রু-ডাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করে। সেটি নিয়ে জানার চেষ্টা করে। আবার সেটি ঠিক করেও ফেলে।
এছাড়া জয়ের মা (অপু বিশ্বাস)-কে কী গিফট দিয়েছেন শাকিব খান, এ প্রশ্নও রাখা হয় নায়িকার কাছে। জবাবে তিনি বলেন, যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলাই হয়, তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 128
Users Last 30 days : 366
Users This Month : 366
Users This Year : 366প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
