সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:44 AM, August 4, 2023
জাতীয় ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাইল ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।’
আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষকলীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। বাড়ি বা আঙ্গিনার কোথাও পানি জমে আছে কি না তা খেয়াল করে তা সরিয়ে ফেলতে হবে। কেননা, এডিস মশা জন্ম নেয় পানিতে। যদি আমরা পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গু অনেকাংশেই নির্মূল হয়ে যাবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন অভিযান অব্যাহত রেখেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। দেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন তিনি। এতে জনগণের সহযোগিতাও ছিল।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
