ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: 8:48 AM, August 5, 2023

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে অর্জিত অর্থ আত্মসাৎ করায় তাকে দোষী সাব্যস্ত করেছেন শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের একটি আদালত।

কারাদণ্ডাদেশ ঘোষণা করে বিচারক তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন। তার আইনজীবী ইন্তাজার হুসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে লাহোরে তার বাড়ি থেকে কারা হেফাজতে নেয়া হয়েছে।

ইমরান খানের দল জানিয়েছে, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন।

২০১৮ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares