বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন পলাশ

প্রকাশিত: 3:39 PM, August 5, 2023

বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন পলাশ

বিনোদন ডেস্ক:

দিন কয়েক আগে বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সেই আনন্দের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে চলে এলো বিবাহবার্ষিকী। গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন এই অভিনেতা। তবে খবর প্রকাশ করেছিলেন ডিসেম্বরে।

শনিবার (৫ আগস্ট) বিবাহবার্ষিকীতে একসঙ্গে নিজের সব আবেগ প্রকাশ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশ লেখেন, ‘দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। গত বছরের এই দিনে আমরা এক হয়েছি সারাটা জীবন একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা একসঙ্গেই আছি, সঙ্গে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এখনো মনে হয় আমি যেনো ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি।’

স্ত্রীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘‘কী নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছালো সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি। আমি সত্যিই গর্বিত তোমার মত একজন সৎ মনের মানুষকে আমার জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি। আমার আর আমাদের ছেলের পক্ষ থেকে ভালোবাসা রইলো প্রিয় ‘নাফু’। ০৫.০৮.২০২২ এই দিনটি সারাজীবন এর জন্য স্পেশাল হয়ে থাকবে আমার কাছে। হ্যাপি অ্যানিভারসারি টু আস।’’

জানা যায়, পলাশের দূর সম্পর্কের আত্মীয় ছিলেন তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা-মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares